রাজনগরে মনু প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত ৫-৬ গ্রাম

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ৫ থেকে ৬টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত

2026-07-09T20:00:48+00:00
2026-07-09T20:00:48+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
রাজনগরে মনু প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত ৫-৬ গ্রাম
রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:০০ পিএম 
ছবি ভোরের ডাক
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ৫ থেকে ৬টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা অতিবৃষ্টির কারণে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাঁধটি ভেঙে গেলে নিম্নাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধ ভেঙে উজিরপুর, কান্দিরকোল, হরিপাশা, একামধুসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়। হঠাৎ পানি ঢুকে পড়ায় অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যায়।

বন্যাকবলিত মানুষের উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, সকাল থেকেই স্থানীয় মানুষকে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হয়। কিন্তু বিকেল ৪টার দিকে উজিরপুর এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। এতে ৪ থেকে ৫টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

তিনি আরও জানান, দুর্গত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে, যাতে বন্যাকবলিত মানুষ নিরাপদে অবস্থান করতে পারেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: