কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

সারাদেশ

জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফালাক (দেড়) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামে

2026-07-09T20:04:35+00:00
2026-07-09T20:04:35+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম 
প্রতীকী ছবি
জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফালাক (দেড়) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফালাক ওই গ্রামের ফিরোজ হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের একটি গভীর পুকুরে পড়ে যায় ফালাক। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালান। পরে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফালাকের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: