প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না, শিগগিরই নতুন তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে না। ফল প্রকাশের জন্য

2026-07-09T16:48:51+00:00
2026-07-09T16:48:51+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিক্ষা
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না, শিগগিরই নতুন তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম 
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার  প্রকাশ হচ্ছে না। ফল প্রকাশের জন্য পূর্বনির্ধারিত দিন থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে নতুন তারিখ ঘোষণা করে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ফল প্রকাশের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ বৃত্তি পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ২০ শতাংশ পাবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। বৃত্তিপ্রাপ্তদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা দেওয়া হবে।

গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশের ৬১ জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।

চলতি বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৫ লাখ ৫০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনও ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা করেনি। নতুন সময়সূচি নির্ধারণ হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: