চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ সব ক্লাস-পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

শিক্ষা

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বুধবারের (৮ জুলাই) সব ক্লাস ও

2026-07-08T16:11:34+00:00
2026-07-08T16:11:34+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
শিক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ সব ক্লাস-পরীক্ষা স্থগিত
অনলাইন ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:১১ পিএম 
সংগৃহীত ছবি
টানা তিন দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বুধবারের (৮ জুলাই) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গত কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি পরিবহন চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় একদিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: