এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকে তারা মূল বেতনের ১৫

2026-07-08T21:24:48+00:00
2026-07-08T21:24:48+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
শিক্ষা
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম 
সংগৃহীত ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকে তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

বুধবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা পেয়ে আসছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় বাড়িভাড়া ভাতা বেড়ে মূল বেতনের মোট ১৫ শতাংশে উন্নীত হয়েছে। তবে সর্বনিম্ন ভাতার পরিমাণ ২ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।

মাউশি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি শিক্ষক ও কর্মকর্তাদের মতো বাড়িভাড়া এবং অন্যান্য ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এ সিদ্ধান্তে সারা দেশের সাড়ে ৫ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সরাসরি উপকৃত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন হারে বাড়িভাড়া ভাতা চলতি জুলাই মাস থেকেই কার্যকর হবে।


  বিষয়:   এমপিও  এমপিওভুক্ত শিক্ষক  বাড়িভাড়া ভাতা  মাউশি  শিক্ষা মন্ত্রণালয়  শিক্ষক-কর্মচারী  বেতন-ভাতা 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: