শার্শায় দুই ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক

শার্শা (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোনসহ দুই ইউপি সদস্যসহ চার মাদক কারবারিকে আটক

2026-07-08T18:40:03+00:00
2026-07-08T18:40:03+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
শার্শায় দুই ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক
শার্শা (যশোর) সংবাদদাতা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৪০ পিএম 
ছবি ভোরের ডাক
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোনসহ দুই ইউপি সদস্যসহ চার মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। দুই জনপ্রতিনিধি মাদকসহ আটক হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটকরা হলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার ইউপি সদস্য মৃত ইমানুর রহমানের ছেলে মোস্তফা কবির ফারুক (৪৭), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ২১ বিজিবির একটি টহল দল কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন চার ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে বিজিবি।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: