খুলনার ময়ূর নদের ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ‘মৃত্যুফাঁদ’

খুলনা সংবদদাতা

সারাদেশ

খুলনা নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডের মাহাতাব উদ্দিন সড়কের শেষ প্রান্তে ময়ূর নদের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি

2026-07-08T15:25:23+00:00
2026-07-08T15:25:23+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনার ময়ূর নদের ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ‘মৃত্যুফাঁদ’
খুলনা সংবদদাতা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম 
ছবি ভোরের ডাক
খুলনা নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডের মাহাতাব উদ্দিন সড়কের শেষ প্রান্তে ময়ূর নদের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি এখন এলাকাবাসীর জন্য ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। 

বুধবার (৮ জুলাই) সকালে সেতুটি পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

পরিদর্শন শেষে তিনি বলেন, জনসাধারণের চলাচলের দুর্ভোগ দূর করতে এখানে দ্রুত একটি নতুন সেতু নির্মাণ করা জরুরি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ময়ূর নদের ওপর একাধিক সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে দুটি সেতুর নকশা প্রস্তুত করা হলেও এই সেতুটি সেখানে অন্তর্ভুক্ত হয়নি।

তিনি বলেন, এই সেতুটি প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য এলজিইডি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। যদি এলজিইডি তা বাস্তবায়নে অপারগতা প্রকাশ করে, তাহলে খুলনা সিটি করপোরেশন নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় ময়ূর নদের কচুরিপানা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন কেসিসি প্রশাসক।

পরিদর্শনকালে কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, বিপ্লবুর রহমান কুদ্দুস, হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে নজরুল ইসলাম মঞ্জু গল্লামারী ব্রিজ সড়কের সম্প্রসারণ কাজ, বাব এ সালাম আবাসিক এলাকার বিভিন্ন সড়ক, ছবেদ আলী লেন, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, মাহাতাব উদ্দিন সড়ক, খালিশপুরের বাস্তুহারা কলোনির ড্রেনেজ, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পোর্ট কলোনির অভ্যন্তরে নির্মাণাধীন স্লুইসগেট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, পর্যায়ক্রমে এলাকার সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: