টানা তৃতীয় মাসে কমল জেট ফুয়েলের দাম

অনলাইন ডেস্ক

বাণিজ্য

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য নির্ধারিত নতুন দরে অভ্যন্তরীণ রুটে

2026-07-07T19:06:30+00:00
2026-07-07T19:06:30+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
বাণিজ্য
টানা তৃতীয় মাসে কমল জেট ফুয়েলের দাম
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম 
ফাইল ছবি
উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য নির্ধারিত নতুন দরে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমানো হয়েছে। এর ফলে টানা তৃতীয় মাসের মতো কমল এ জ্বালানির দাম।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ০.৮৫৫৬ মার্কিন ডলার, যা আগে ছিল ০.৯৮০৮ মার্কিন ডলার।

এর আগে জুন মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। তার আগে মে মাসেও দাম কমানো হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমার ধারাবাহিকতায় দেশের বাজারেও কয়েক দফায় জেট ফুয়েলের দাম কমানো হচ্ছে।

চলতি বছরের মার্চ ও এপ্রিলে জেট ফুয়েলের দাম কয়েক দফা বাড়ানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করায় বিইআরসি ধাপে ধাপে এর মূল্য পুনর্নির্ধারণ করে। সর্বশেষ জুলাইয়ের সিদ্ধান্তের মাধ্যমে তিন মাসে জেট ফুয়েলের দামে বড় ধরনের হ্রাস এলো।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: