জুলাইয়ের প্রথম ৪ দিনে ৩৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক

বাণিজ্য

চলতি জুলাই মাসের প্রথম ৪ দিনে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গড়ে প্রতিদিন দেশে

2026-07-05T18:28:49+00:00
2026-07-05T18:28:49+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
বাণিজ্য
জুলাইয়ের প্রথম ৪ দিনে ৩৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
অনলাইন ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম 
সংগৃহীত ছবি
চলতি জুলাই মাসের প্রথম ৪ দিনে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ ডলার।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ৩৬ কোটি ডলার।

এর আগে গত জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার।

বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।


  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  জুলাই  মার্কিন ডলার  রেমিট্যান্স  প্রবাসী  বাংলাদেশি 


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: