জুলাইয়ের ৬ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ৮ হাজার কোটি টাকা

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

2026-07-07T20:32:07+00:00
2026-07-07T20:32:07+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
বাণিজ্য
জুলাইয়ের ৬ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ৮ হাজার কোটি টাকা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম 
সংগৃহীত ছবি
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৫৪৩ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৬ জুলাই একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৮৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬২ দশমিক ৮০ শতাংশ।


  বিষয়:   রেমিট্যান্স  প্রবাসী আয়  বাংলাদেশ ব্যাংক  জুলাই রেমিট্যান্স  বৈদেশিক মুদ্রা  ডলার  অর্থনীতি  রেমিট্যান্স প্রবাহ 


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: