কেমন হবে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের নকআউট পর্বে মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কৌশল

2026-07-07T12:47:07+00:00
2026-07-07T12:47:07+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
কেমন হবে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের নকআউট পর্বে মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কৌশল গোপন রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। 

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দলের বেশির ভাগ কাঠামো ঠিক থাকলেও প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিবেচনায় একাদশে থাকতে পারে এক-দুটি পরিবর্তন। ফলে শেষ ষোলোর ম্যাচে কোন ১১ জনকে মাঠে নামাবেন স্কালোনি, সেটাই এখন আর্জেন্টিনা সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল।

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আজ (মঙ্গলবার) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি একাদশ প্রকাশ না করলেও গণমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য দল নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন।

স্কালোনি বলেন, ‘আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলছি না। তবে আপনারা যা আলোচনা করছেন, সেটা মোটামুটি সঠিক দিকেই এগোচ্ছে।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম-এর তথ্য অনুযায়ী, মিসরের বিপক্ষে স্কালোনি শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনছেন।

রক্ষণভাগে ফিরছেন নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। ইনজুরির কারণে আগের কয়েক ম্যাচে তার জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে ক্র্যাম্পে ভোগার পর এবার বেঞ্চে ফিরতে হচ্ছে তাকে।

সবচেয়ে বড় পরিবর্তন আসছে আক্রমণভাগে। প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাউতারো মার্টিনেজকে বসিয়ে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে টাইব্রেকারে গোল করলেও শেষ ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি লাউতারো। অন্যদিকে বাম গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়া আলভারেজ এবার প্রথমবারের মতো নকআউট পর্বে শুরু থেকেই মাঠে নামার সুযোগ পাচ্ছেন।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। তাই স্কালোনির এই পরিবর্তনগুলো আর্জেন্টিনার কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন দেখার বিষয়, মিসরের বিপক্ষে এই পরিবর্তনগুলো কতটা কার্যকর হয় এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেন কি না।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ



  বিষয়:   বিশ্বকাপ  মিসর  আর্জেন্টিনা  লিওনেল স্কালোনি  কোয়ার্টার ফাইনাল 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: