শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায়

2026-07-06T20:55:33+00:00
2026-07-06T20:55:33+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫, আহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। সোমবার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্র।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে এ ঘটনা ঘটে। রোববার সাজাপ্রাপ্ত বন্দি এবং বিচারাধীন বন্দিদের দুই দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়, যা পরে ভয়াবহ রূপ নেয়।

তবে কী কারণে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা হয়েছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, কারাগারের ভেতরের বিভিন্ন অংশ এখনও তল্লাশি ও নিরাপত্তা অভিযানের আওতায় রয়েছে। হতাহতদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

শ্রীলঙ্কার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ওয়ারুনা গামাগে জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সহায়তার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে তারা অভিযানেও অংশ নেবে।

এদিকে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কারাগারের মূল ফটকের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাস কারাগার ত্যাগ করার সময় ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকজন বন্দিকেও দেখা যায়।

ঘটনার কারণ ও নিহত-আহতদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: