রাজধানীতে ২,৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একদিনের বিশেষ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের

2026-07-06T15:25:28+00:00
2026-07-06T15:25:28+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
রাজধানী
ট্রাফিক আইন ভঙ্গ
রাজধানীতে ২,৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন
অনলাইন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম 
ফাইল ছবি
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একদিনের বিশেষ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩৩৬টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ৫২৫টি যানবাহন ডাম্পিং এবং ৩৯৯টি যানবাহন রেকার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন প্রয়োগে পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১০টি, লালবাগে ১৮২টি, মতিঝিলে ২৩৩টি, ওয়ারীতে সর্বোচ্চ ৫৬৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, মিরপুরে ৩২৯টি, উত্তরায় ৪৪৩টি এবং গুলশানে ২৪৯টি মামলা করা হয়েছে।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: