বড় দুর্ঘটনা এড়াল এয়ার অ্যাস্ট্রা, জরুরি অবতরণে বাঁচলেন ৭৪ আরোহী

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে এয়ার অ্যাস্ট্রার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। রবিবার (৫ জুলাই) দুপুরে

2026-07-05T19:41:28+00:00
2026-07-05T19:43:16+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
রাজধানী
বড় দুর্ঘটনা এড়াল এয়ার অ্যাস্ট্রা, জরুরি অবতরণে বাঁচলেন ৭৪ আরোহী
অনলাইন ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে এয়ার অ্যাস্ট্রার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। রবিবার (৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭৪ জনই নিরাপদে উদ্ধার হয়েছেন।

জানা গেছে, এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছু সময় পর পাইলট একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি দ্রুত ঢাকায় ফিরে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

উড়োজাহাজটি নিরাপদে অবতরণের পর যাত্রী ও ক্রু সদস্যদের দ্রুত টার্মিনালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হননি এবং সবাই সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরে চট্টগ্রামগামী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এয়ার অ্যাস্ট্রা বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে। তবে কী কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে কারিগরি পরীক্ষা চলছে বলে জানা গেছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: