ভারতীয় ভিসায় স্লট সংকট, দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক

রাজধানী

ভারতীয় ভিসার আবেদন জমা দিতে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসাকেন্দ্রে প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ অপেক্ষার সারি। অন্যদিকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বা

2026-07-05T14:52:36+00:00
2026-07-05T14:52:36+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
রাজধানী
ভারতীয় ভিসায় স্লট সংকট, দীর্ঘ লাইন
অনলাইন ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৫২ পিএম 
সংগৃহীত ছবি
ভারতীয় ভিসার আবেদন জমা দিতে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসাকেন্দ্রে প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ অপেক্ষার সারি। অন্যদিকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বা ‘স্লট’ না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন আবেদনকারীরা। এতে জরুরি ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষাসংশ্লিষ্ট কাজে যাওয়া অনেকের পরিকল্পনাই অনিশ্চয়তার মুখে পড়েছে। সকাল থেকেই দেখা গেছে আবেদনকারীদের দীর্ঘ সারি। ভিসা আবেদন, পাসপোর্ট সংগ্রহ ও বিভিন্ন সেবার জন্য অপেক্ষার পাশাপাশি ‘স্লট’ পেতে জটিলতা এবং অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ তুলেছেন অনেক আবেদনকারী।

রবিবার (৫ জুলাই) সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ঘুরে দেখা যায়, বিভিন্ন সেবা নিতে শত শত মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। নতুন ভিসা আবেদন, পাসপোর্ট সংগ্রহ, চিকিৎসা ও ভ্রমণসংক্রান্ত নথি জমাসহ বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আবেদনকারীদের।

আবেদনকারীদের অভিযোগ, বর্তমানে ভিসা আবেদন প্রক্রিয়ায় সবচেয়ে বড় সমস্যার নাম ‘স্লট’। নির্ধারিত সময়ের স্লট পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন তারা। কেউ কেউ অভিযোগ করেন, দ্রুত স্লট পাইয়ে দেওয়ার নামে অতিরিক্ত অর্থও নেওয়া হচ্ছে।

রাজধানীর বাংলামোটরের বাসিন্দা রবিন মিয়া বলেন, তার ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আবেদন করতে এসেছেন। তবে স্লট পাওয়ার জটিলতায় তাকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। তিনি স্লট বুকিং প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার দাবি জানান।

সকালের দিকে তুলনামূলক কম ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হওয়ায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে আবেদনকারীরা স্লট ব্যবস্থাপনা আরও কার্যকর ও স্বচ্ছ করার পাশাপাশি হয়রানি বন্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: