কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অবসরের ষোষণা সেনেগাল মিডফিল্ডারের

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েছিল সেনেগাল। তবে দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বেলজিয়াম। শেষ পর্যন্ত ৩-২ গোলের অবিশ্বাস্য জয়ে

2026-07-02T19:19:45+00:00
2026-07-02T19:19:45+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অবসরের ষোষণা সেনেগাল মিডফিল্ডারের
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম 
সেনেগালের মিডফিল্ডার পাপে গেয়ে। ছবি: সংগৃহীত
প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েছিল সেনেগাল। তবে দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বেলজিয়াম। শেষ পর্যন্ত ৩-২ গোলের অবিশ্বাস্য জয়ে সেনেগালকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ইউরোপের দলটি।

এই হৃদয়বিদারক পরাজয়ের পর সেনেগাল দলে শুরু হয়েছে অভ্যন্তরীণ অস্থিরতা। কোচিং স্টাফের সিদ্ধান্তের ওপর ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মিডফিল্ডার পাপে গেয়ে। ২৭ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, পাপে থিয়াউয়ের নেতৃত্বাধীন কোচিং স্টাফ দায়িত্বে থাকলে তিনি আর জাতীয় দলের হয়ে খেলবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে পাপে গেয়ে লেখেন, ‘এই বিদায় নিয়ে আপনাদের কিছু কথা বলতে আমি আবারও ফিরে আসব। তবে আজ আমি ঘোষণা করছি, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

ম্যাচের শুরুটা ছিল সেনেগালের জন্য স্বপ্নের মতো। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে প্রথমার্ধেই তারা এগিয়ে যায়। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাপে গেয়েও দুটি গোল করেছেন।

৬০ মিনিটের পর কোচ পাপে থিয়াউ রক্ষণাত্মক কৌশলে যান এবং লিড ধরে রাখতে পাপে গেয়েকে তুলে লামিনে কামারাকে মাঠে নামান। ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দেয়।

শেষ চার মিনিটে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্সের গোলে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ভিএআরে কামারার একটি ফাউল ধরা পড়লে পেনাল্টি পায় বেলজিয়াম, যা থেকে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন টিলেমান্স।

দুই গোলে এগিয়ে থেকেও এমন পরাজয় সেনেগালের সমর্থকদের মতোই মানতে পারেননি পাপে গেয়েও। কোচের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে তার ক্ষোভ এতটাই তীব্র যে, ম্যাচ শেষে কার্যত জাতীয় দল থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই ভিয়ারিয়াল মিডফিল্ডার।


  বিষয়:   অবসরের ষোষণা  সেনেগাল মিডফিল্ডার  বেলজিয়াম 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: