চুয়েটের আলো হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

চুয়েট সংবাদদাতা

শিক্ষা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন,

2026-07-02T16:34:39+00:00
2026-07-02T16:34:39+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
চুয়েটের আলো হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
চুয়েট সংবাদদাতা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:৩৪ পিএম 
ছবি ভোরের ডাক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এমন একটি প্রতিষ্ঠান, যার শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, চুয়েট থেকে পাস করে শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্বকে আলোকিত করবে। ‘চুয়েটের আলো হয়ে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো’—এই আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে মনোযোগী হতে হবে। নিজেদের জীবনকে উন্নত করতে হলে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে এবং প্রতিটি বিষয় গভীরভাবে অনুধাবন করতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এবং তারা বিশ্বমানচিত্রে নিজেদের কর্মের স্বাক্ষর রাখবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে শুধু ভালো ফলাফল নয়, বিশ্লেষণী চিন্তাশক্তি, সৃজনশীলতা, গবেষণার মানসিকতা, যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং নৈতিক নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতের বিশ্বমানের গবেষক, উদ্যোক্তা, প্রযুক্তি উদ্ভাবক ও শিল্পনেতা তৈরি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভিন্ন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)। এছাড়া নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহির আবসার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অনুমিতা দাশ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. গোলাম আজম ও মনিকা চৌধুরী।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রিয়ন্তি পাল টুম্পা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আজমল আহমেদ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: