দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই।
বৃহস্পতিবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা কাটিয়ে ওঠায় এখন আর নিয়োগে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই। ফলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদগুলোতে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয় ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্প্রতি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছিল। তবে আদালতের নির্দেশে তা স্থগিত রয়েছে।