পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য

জাতীয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলছেন, দেশের

2026-07-02T14:38:53+00:00
2026-07-02T14:38:53+00:00
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলছেন, দেশের অর্থনৈতিক দিক বিবেচনায় রেখেই নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। নতুন পে-স্কেল বাস্তবায়ন রাজনৈতিক নির্দেশনার আলোকেই হবে। 

তিনি আরও জানান, ইশতাহার অনুযায়ী যথাসময়ে বাস্তবায়ন করা হবে এবং তারই একটা রিভিউ করা হয়েছে। বিবিসিকে এসব কথা বলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। কবে নাগাদ গেজেট প্রকাশ হতে পারে এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি তিনি।

অর্থ উপদেষ্টা জানান, ‘পর্যায়ক্রমে বাস্তবায়নটা করা হবে।’ যদিও, জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তব্যে নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সে সময় তিনি জানিয়েছিলেন, ‘সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী পহেলা জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।’

বিবিসির সঙ্গে আলাপকালে নতুন পে-স্কেলে বেতন-ভাতা একসাথে কার্যকর না করার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি জানান, আমরা এটা কয়েক ধাপে করব, প্রথমেই বেতন বা বেসিকটা বাড়ানো হবে। তবে কোন গ্রেডের কর্মচারীর বেতন কত হতে পারে সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি তিনি।

তিনি আরও বলছেন, গেজেট চূড়ান্ত করতে সরকার পর্যালোচনা করছে। ‘এই পর্যালোচনা এবং রাজনৈতিক দিকনির্দেশনার আলোকেই পে-স্কেল বাস্তবায়ন করা হবে।’ 

তবে চলতি মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।



  বিষয়:   পে-স্কেল বাস্তবায়ন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: