আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার

2026-07-02T11:32:47+00:00
2026-07-02T11:32:47+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩২ এএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে আসবেন। এসময় সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও থাকবেন। আশা করি, ঢাকা মেডিকেলের চিত্রই বদলে যাবে। 

নিখুঁতভাবে ক্যান্সার শনাক্তে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ দেয়া হয়েছে। যার ফলে ক্যান্সার শনাক্ত আরও সহজ হবে।
 
এসময় ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়েও সমন্বিতভাবে কাজ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব।
 
তিনি বলেন, সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত ও সরবরাহ আছে। রোগীর সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতাল করে চিকিৎসা দেয়া হবে।


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  স্বাস্থ্যমন্ত্রী  মো. সাখাওয়াত হোসে 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: