দোহায় পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে হওয়া সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।বুধবার (১

2026-07-01T21:23:29+00:00
2026-07-01T21:23:29+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দোহায় পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:২৩ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে হওয়া সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। 

বুধবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বৈঠকের বিষয়ে অবগত এক কূটনীতিক।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ওই কূটনীতিক জানান, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ভিত্তিতে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।

তিনি আরও জানান, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে মঙ্গলবার তারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই কাতারে আলোচনার জন্য প্রতিনিধি পাঠানোর তথ্য জানিয়েছিল।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের স্থায়ী অবসান ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।

যদিও ইরানি কর্মকর্তাদের বুধবার দোহা সফরের কথা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী সরাসরি বৈঠক হবে—এমন সম্ভাবনা নাকচ করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে তিনি স্পষ্ট করে বলেন, আগামী দিনগুলোতে যেকোনো স্তরেই মার্কিন পক্ষের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা ইরানের নেই।

অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এক বিবৃতিতে বলা হয়, সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা এবং লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা মতবিনিময় করেছেন।

সূত্র: এএফপি


  বিষয়:   কাতারের দোহা  যুক্তরাষ্ট্র  ইরান  বৈঠক  আলোচনা 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: