খামেনির শেষ বিদায়ে তেহরানের আকাশ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে তেহরানের আকাশে ফ্লাইট চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে দেশটির

2026-07-01T17:39:38+00:00
2026-07-01T17:39:38+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
খামেনির শেষ বিদায়ে তেহরানের আকাশ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম 
তেহরানের একটি ভবনে আয়াতুল্লাহ খামেনির ছবি সংবলিত ব্যানার। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে তেহরানের আকাশে ফ্লাইট চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা।

সংস্থাটির প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, জানাজার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একই সঙ্গে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সাধারণ যাত্রীদের জন্য খোলা রাখা হবে।

তিনি আরও জানান, আগামী সোমবার জানাজার মূল অনুষ্ঠান উপলক্ষে তেহরানের আকাশ সম্পূর্ণভাবে ফ্লাইটশূন্য রাখা হবে। এদিন রাজধানীর দুটি প্রধান বিমানবন্দর থেকেই কোনো বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে না।

জানা গেছে, আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফ শহরেও তাঁর স্মরণে শেষকৃত্যসংক্রান্ত ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করে।

সূত্র: বিবিসি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: