খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বুধবার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের সংস্কারের জন্য ৩ লাখ টাকার বরাদ্দপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ তাকে স্বাগত জানান। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য এসব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।