মেঘনা নদী থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

ভৈরব সংবাদদাতা

সারাদেশ

ভৈরবের মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকালে পৌর শহরের পলতাকান্দা এলাকায়

2026-06-30T20:07:29+00:00
2026-06-30T20:07:29+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনা নদী থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি
ভৈরব সংবাদদাতা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:০৭ পিএম 
মেঘনা নদী থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি
ভৈরবের মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকালে পৌর শহরের পলতাকান্দা এলাকায় মেঘনায় নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

পুলিশ জানায়, মরদেহটি বেশ কিছুদিন  নদীতে থাকায় সারা শরীর পঁচে বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে মরদেহটি বস্তাবন্দি করে নদীতে ফেলেছে। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করছে।

এ বিষয়ে ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ  কে এম মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে যুবককে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছে। কয়েকদিন যাবৎ মরদেহটি পানিতে ভাসতে থাকায় শরীরে পচন ধরে মাংস ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে। তারা এসে পরিচয় শনাক্ত করবে। 


  বিষয়:   মেঘনা নদী  বস্তাবন্দি যুবক  মরদেহ উদ্ধার  পরিচয় মেলেনি 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: