আসলামের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আসলাম চৌধুরীর অনুসারী বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায়

2026-06-30T18:06:28+00:00
2026-06-30T18:06:28+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আসলামের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:০৬ পিএম 
ছবি : ভোরের ডাক
প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আসলাম চৌধুরীর অনুসারী বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় লাঠিসোঠা নিয়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

এদিকে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানালেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, থানা থেকে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। রিজার্ভ ফোর্স পাঠানো হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যরাও আছেন। বিকাল সাড়ে ৪টার দিকেও মহাসড়কে অবরোধ চলমান আছে বলে পুলিশের এই কর্মকর্তা জানালেন।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের ডালপালা কেটে রেখে এবং গাছের গুড়ি ফেলে নেতাকর্মীরা অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে বিপুল পরিমাণ যানবাহন আটকে গেছে। ঘটনাস্থলের উভয়পাশে পুলিশ অবস্থান নিলেও বিক্ষোভকারীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে তাদের কোনো ভূমিকা দেখছেন না স্থানীয়রা।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর একাংশ) আসনে বিজয়ী হন বিএনপি মনোনীত আসলাম চৌধুরী। কিন্তু তার বিরুদ্ধে একই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী ঋণখেলাপি সংক্রান্তে উচ্চ আদালতে লিভ টু আপিল করেন। আপিল চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষমাণ থাকায় আদালতের নির্দেশে তার ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়। এর ফলে বিজয়ী হলেও আসলাম চৌধুরী গত সাড়ে চার মাসেও শপথ নিতে পারেননি। 

মঙ্গলবার আনোয়ার সিদ্দিকীর আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। এর ফলে আসলামের প্রার্থিতা বাতিল হয়ে গেছে।


  বিষয়:   আসলাম  প্রার্থিতা বাতিলের প্রতিবাদ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: