ভারতীয় ভিসায় টাইম স্লটে নতুন নিয়ম, পছন্দমতো সময় আর নয়

অনলাইন ডেস্ক

রাজধানী

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের

2026-06-30T18:17:41+00:00
2026-06-30T18:17:41+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
ভারতীয় ভিসায় টাইম স্লটে নতুন নিয়ম, পছন্দমতো সময় আর নয়
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১৭ পিএম 
ফাইল ছবি
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা ‘টাইম স্লট’ নির্বাচন করতে পারবেন না। আগামী বুধবার (১ জুলাই) থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

আইভ্যাক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন গ্রহণ করা হবে। তবে এবার আবেদনকারীদের জন্য সময় নির্বাচন করবে স্বয়ংক্রিয় অনলাইন সিস্টেম।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদন জমা দেওয়ার সময় সিস্টেমে যেসব সময় খালি থাকবে, সেখান থেকেই আবেদনকারীর জন্য একটি নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ করা হবে। ফলে আগের মতো নিজের সুবিধামতো সময় বেছে নেওয়ার সুযোগ থাকবে না।

আইভ্যাকের ভাষ্য, প্রতিটি ভিসা আবেদন কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণক্ষমতা বিবেচনায় রেখে ধারাবাহিকভাবে অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করা হবে। এতে আবেদন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্রে উপস্থিত থেকে ভিসা আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময় মেনে চললে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে জানিয়েছে তারা।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: