চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের এক চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত

2026-06-30T13:38:09+00:00
2026-06-30T13:38:09+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের এক চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মানসুরুল হক মনা, সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধর এবং নদী ও প্রকৃতি সুরক্ষা কমিটি ‘তরী’-এর আহ্বায়ক মো. শামীম আহমেদসহ অন্যরা।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলপথে দীর্ঘদিন ধরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে যাত্রীরা আহত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে স্থায়ীভাবে অঙ্গহানির শিকার হচ্ছেন। ফলে নিরাপদ ট্রেনযাত্রা নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তারা জানান, গত ২২ জুন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও তার একটি চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি।

মানববন্ধন থেকে বক্তারা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আহত আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চিকিৎসা ও পুনর্বাসনে রেলওয়ে পুলিশ এবং সরকারের সহযোগিতা কামনা করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: