মানবপাচার প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) উপজেলা সংবাদদাতা

সারাদেশ

বাকেরগঞ্জে মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার, কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যকরী

2026-06-30T09:56:38+00:00
2026-06-30T09:56:38+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মানবপাচার প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জ (বরিশাল) উপজেলা সংবাদদাতা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৫৬ এএম 
সংগৃহীত ছবি
বাকেরগঞ্জে মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার, কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে   উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যকরী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বাকেরগঞ্জের আয়োজনে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি মিলটন চন্দ্র পাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের প্রোগ্রাম অফিসার।

সভায় জাস্টিস অ্যান্ড কেয়ারের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান মানব পাচার পরিস্থিতি, মানব পাচারের কারণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০২৬ এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে কমিটির সদস্যরা মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন ও অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমি আকতার, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মেহেদী হাসান , ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: