উন্নতির দিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা, দ্রুত সুস্থতার প্রত্যাশা

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন এবং

2026-06-28T20:56:29+00:00
2026-06-28T20:56:29+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
রাজনীতি
উন্নতির দিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা, দ্রুত সুস্থতার প্রত্যাশা
অনলাইন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

রবিবার (২৮ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মির্জা আব্বাস অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তিনি দ্রুত পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। মহান আল্লাহর কাছে তার আশু আরোগ্য কামনা করছি।

দীর্ঘদিনের চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতির খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করে।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য ১৩ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন দলীয় সূত্র।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: