ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ

2026-06-27T20:55:06+00:00
2026-06-27T20:55:06+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
রাজনীতি
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম 
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান।

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে অনুষ্ঠিত মজলিশে শূরার বিশেষ অধিবেশন শেষে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

অধিবেশনে ২০২৫-২৬ সালের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

৫৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ।

যুগ্ম মহাসচিব হয়েছেন প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক এবং মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। সহকারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি সৈয়দ এসহাক মুহা. আবুল খায়ের, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ ৫৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটি ঘোষণার পর সভাপতির বক্তব্যে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়; শরিয়ার পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই দলের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ইসলামি আদর্শকে ভিত্তি করেই দল রাজনৈতিক কৌশল নির্ধারণ করে এবং পরিবর্তিত সময়ের বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনকে আরও দক্ষ ও সুসংহত করতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতার কারণে জনগণের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলনের দায়িত্ব আরও বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: