আমি প্রথম বলির পাঁঠা হতে পারি, কিন্তু শেষ নই—রহস্যময় বার্তা মাহফুজের

অনলাইন ডেস্ক

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক রহস্যময় পোস্টে নিজেকে ‘প্রথম বলির পাঁঠা’ হিসেবে উল্লেখ করে

2026-06-27T17:06:22+00:00
2026-06-27T17:08:09+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
রাজনীতি
আমি প্রথম বলির পাঁঠা হতে পারি, কিন্তু শেষ নই—রহস্যময় বার্তা মাহফুজের
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:০৬ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৫:০৮ পিএম
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক রহস্যময় পোস্টে নিজেকে ‘প্রথম বলির পাঁঠা’ হিসেবে উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাহফুজ আলম লেখেন, আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়নকরা। এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না।

তিনি আরও লেখেন, শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন। সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন।

পোস্টের শেষাংশে মাহফুজ আলম জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েল-এর একটি উদ্ধৃতি শেয়ার করেন। সেখানে বলা হয়, সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।

এছাড়া তিনি ফরাসি দার্শনিক রেনে জিরার-এর বই পড়ারও পরামর্শ দেন।

তবে পুরো পোস্টে মাহফুজ আলম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে তিনি ঠিক কোন প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন, তা স্পষ্ট হয়নি। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও নানা ধরনের জল্পনার জন্ম দিয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: