গ্যাস সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে সরকার

অনলাইন ডেস্ক

জাতীয়

কলকারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।রোববার (২৮ জুন) রাজধানীর

2026-06-28T12:37:33+00:00
2026-06-28T12:37:33+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বাণিজ্যমন্ত্রী
গ্যাস সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে সরকার
অনলাইন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৩৭ পিএম 
গ্যাস সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে সরকার
কলকারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

রোববার (২৮ জুন) রাজধানীর বিডা মিলনায়তনে আন্তর্জাতিক ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নতুন উদ্যোক্তা তৈরির হার ছিল খুবই কম। গ্যাসের অপ্রতুলতার কারণে শিল্পকারখানাগুলো তাদের পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারেনি, ফলে আয় বৈষম্যও বেড়েছে।

তিনি জানান, বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিসিক শিল্পনগরীর পাশাপাশি নতুন শিল্প পার্ক গড়ে তোলা হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে এমএসএমই খাতের অবদান বর্তমানে প্রায় ৩৪ শতাংশ। অর্থনীতির প্রাণ হিসেবে এই খাত যত বেশি গতিশীল হবে, দেশের জিডিপি প্রবৃদ্ধিও তত বাড়বে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: