নাস্তা খেতে গিয়ে পার্কিং থেকে উধাও প্রাইভেটকার, চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের চানমারী এলাকায় পার্কিংয়ে রাখা একটি প্রাইভেটকার নাস্তা করতে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই চুরি হয়ে যায়। এ ঘটনায় করা মামলার

2026-06-27T18:54:30+00:00
2026-06-27T18:54:30+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
নাস্তা খেতে গিয়ে পার্কিং থেকে উধাও প্রাইভেটকার, চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫৪ পিএম 
ছবি ভোরের ডাক
নারায়ণগঞ্জের চানমারী এলাকায় পার্কিংয়ে রাখা একটি প্রাইভেটকার নাস্তা করতে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই চুরি হয়ে যায়। এ ঘটনায় করা মামলার পাঁচ দিনের মাথায় আন্তঃজেলা গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া গাড়িসহ আরও দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফতুল্লার দেলপাড়া-চিতাশাল এলাকার মৃত শমসের মুন্সির ছেলে মুক্তার হোসেন (৪৮), কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং একই উপজেলার মৃত জুলফু মিয়ার ছেলে আলাউদ্দিন (৩৬)। মুক্তারকে ফতুল্লা থেকে এবং অপর দুইজনকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জুন চানমারী এলাকায় নতুন জজ কোর্ট সংলগ্ন পার্কিংয়ে নিজের ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা গাড়িটি রেখে নাস্তা করতে যান মালিক মোহাম্মদ আরিফ। অল্প সময় পর ফিরে এসে তিনি গাড়িটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে কোনো সন্ধান না পেয়ে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গাড়ি চুরির মামলা দায়ের করেন।

মামলার তদন্তে ফতুল্লা মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরির রহস্য উদ্ঘাটন করে। তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্র পরিকল্পিতভাবে গাড়িটি চুরি করে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টয়োটা এক্স করোলা উদ্ধার করা হয়। একই অভিযানে উদ্ধার করা হয় ঢাকা মেট্রো গ-১৪-৯২৩০ নম্বরের একটি পুরাতন নোয়া মাইক্রোবাস এবং চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮০ নম্বরের একটি প্রাইভেটকার।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি গাড়ি চুরির এবং একটি মাদকসংক্রান্ত মামলা।

তিনি বলেন, চক্রটির সদস্যরা পার্কিংয়ে রাখা গাড়ি টার্গেট করে সুযোগ বুঝে চুরি করত। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি কিংবা পাচার করা হতো। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া উদ্ধার হওয়া অন্য দুটি গাড়ির প্রকৃত মালিক শনাক্তের কাজও চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: