চমেক হাসপাতাল পেল দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্প গ্রুপ কেএসআরএম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় দুই কোটি

2026-06-27T17:57:22+00:00
2026-06-27T17:58:08+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
চমেক হাসপাতাল পেল দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৫:৫৮ পিএম
ছবি : ভোরের ডাক
দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্প গ্রুপ কেএসআরএম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় দুই কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম দিয়েছে। 

শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন এসব চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম।

সংশ্লিষ্টরা জানান, এসব আধুনিক সরঞ্জাম সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে কেএসআরএম ও চমেক হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, দুই হাজার ২০০ শয্যার চমেক হাসপাতালের জন্য বরাদ্দ বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে অনেক রোগী চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। কেএসআরএমের এই সহায়তা রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, যেকোনো সংকটময় সময়ে কেএসআরএম সবসময় চমেক হাসপাতালের পাশে দাঁড়িয়েছে। মানবিক কাজে প্রতিষ্ঠানটি আমাদের সহযোগী হিসেবে কাজ করছে। এবার দেওয়া অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম জরুরি মুহূর্তে রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, এসব সরঞ্জামের মাধ্যমে রোগীরা কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন। কেএসআরএমের এই সহায়তা চমেক হাসপাতালের সক্ষমতা আরো বাড়িয়েছে।

কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, মানুষের পাশে থাকা কেএসআরএমের অন্যতম অঙ্গীকার। চমেক হাসপাতালে মানবিক সহায়তার অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে কেএসআরএমের সহযোগিতা অব্যাহত থাকবে।


  বিষয়:   চমেক হাসপাতাল  দুই কোটি টাকা  চিকিৎসা সরঞ্জাম 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: