কুমিল্লায় রেস্টুরেন্টে নাশতা শেষে কন্যাশিশুকে রেখে চলে গেল কাশ্মিরি পরিবার

অনলাইন ডেস্ক

সারাদেশ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি রেস্টুরেন্টে নাশতা করতে এসে প্রায় দুই বছর বয়সী এক কন্যাশিশুকে ভুলবশত রেখে চলে গেছে ভারতের

2026-06-27T18:25:54+00:00
2026-06-27T18:39:19+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লায় রেস্টুরেন্টে নাশতা শেষে কন্যাশিশুকে রেখে চলে গেল কাশ্মিরি পরিবার
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৬:৩৯ পিএম
কুমিল্লায় মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টে নাশতা করে দুই বছরের কন্যা শিশু ফেলে চলে গিয়েছে এক বিদেশি পরিবার।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি রেস্টুরেন্টে নাশতা করতে এসে প্রায় দুই বছর বয়সী এক কন্যাশিশুকে ভুলবশত রেখে চলে গেছে ভারতের কাশ্মির থেকে আসা একটি পরিবার। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সমাজসেবা বিভাগের উদ্যোগে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, ভারতের কাশ্মির থেকে আসা প্রায় ১৫ সদস্যের একটি পরিবার দুটি গাড়িতে করে রেস্টুরেন্টে নাশতা করতে আসে। খাবার শেষে তারা চলে গেলেও দেড় থেকে দুই বছর বয়সী কন্যাশিশুটিকে সেখানে ফেলে যায়। শিশুটি কথা বলতে পারে না। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত থানায় খবর দেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে পরিবারটি ভারতের কাশ্মির থেকে বাংলাদেশে এসেছে। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তারা শিশুটিকে রেস্টুরেন্টে রেখেই চলে যায়।

কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বর্তমানে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন। পরিচয় ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা কাশ্মির থেকে এসেছেন বলে জানা গেছে। তারা এসে পৌঁছানোর পর তাদের পরিচয় ও ভ্রমণের বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং পরিবারের সদস্যরা এসে পৌঁছানো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: