চিকিৎসা প্রযুক্তির উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশ, অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থার উন্নয়ন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা.

2026-06-27T17:55:09+00:00
2026-06-27T17:55:09+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
জাতীয়
চিকিৎসা প্রযুক্তির উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশ, অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থার উন্নয়ন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ জুন) রাজধানীর কিডনি ফাউন্ডেশনে আয়োজিত দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যার দেশে সবার দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে গবেষণাভিত্তিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের পরামর্শ এবং সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির প্রসার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থাকে আরও কার্যকর করতে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্মেলনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চিকিৎসা বিশেষজ্ঞরা চিকিৎসা গবেষণা, অঙ্গ প্রতিস্থাপন, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং দুই দেশের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া কিডনি প্রতিস্থাপন, ট্রান্সপ্লান্ট ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধি, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অঙ্গদান ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের মাধ্যমে চিকিৎসা গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: