সিংড়া পৌরসভার ২৭ কোটি ৫৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৬

2026-06-26T15:20:06+00:00
2026-06-26T15:20:06+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়া পৌরসভার ২৭ কোটি ৫৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
সিংড়া (নাটোর) সংবাদদাতা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:২০ পিএম 
ছবি ভোরের ডাক
নাটোরের সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পৌরসভা কনফারেন্স রুমে সর্বসাধারণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা মো. ওমর ফারুক ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন ও প্রশাসনিক ব্যয়সহ মোট ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকার বাজেট উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত বলেন, নতুন অর্থবছরকে সামনে রেখে সিংড়া পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, মশক নিধন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুদাউদ, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও ইতালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, কসমস-এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভিন মালা, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু এবং পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: