জুনের ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৩১ কোটি ডলার

বাণিজ্য

চলতি জুন মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন

2026-06-25T21:18:14+00:00
2026-06-25T21:18:14+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
বাণিজ্য
জুনের ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৩১ কোটি ডলার
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:১৮ পিএম 
সংগৃহীত ছবি
চলতি জুন মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, জুনের প্রথম ২৪ দিনে দেশে ২৩১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২২৮ কোটি ৫০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৫০৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

এরও আগে এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ পৌঁছায় ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলারে, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাস আয় হিসেবে রেকর্ড গড়ে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: