মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

বাণিজ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত

2026-09-02T11:25:52+00:00
2026-09-02T11:25:52+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা তৈরি হওয়ায় বুধবার (২ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে দুই প্রধান বেঞ্চমার্কের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলবাজারেও।

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণের অন্যতম সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে উঠেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। প্রতি ব্যারেলে ৮০ সেন্ট বা ০.৮৯ শতাংশ বৃদ্ধির পর এর দর দাঁড়িয়েছে ৯১ দশমিক ০২ ডলারে।

এর আগে মঙ্গলবারের লেনদেনেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল।

এক দিনের ওই মূল্যবৃদ্ধি ছিল ব্রেন্টের ক্ষেত্রে গত ২৪ জুলাইয়ের পর এবং ডব্লিউটিআইয়ের ক্ষেত্রে ২৩ জুলাইয়ের পর সবচেয়ে বড় উত্থান।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হলে তেল উৎপাদন ও পরিবহনব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: