মানসম্পন্ন পণ্য ছাড়া পাইপ-ফিটিংসের বাজার ধরা সম্ভব নয়

ভোরের ডাক রিপোর্ট

বাণিজ্য

মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং গ্রাহকের আস্থা অর্জন ছাড়া নির্মাণ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পাইপ ও ফিটিংসের বাজারে টেকসই অবস্থান তৈরি

2026-08-22T23:25:13+00:00
2026-08-22T23:33:07+00:00
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাণিজ্য
মানসম্পন্ন পণ্য ছাড়া পাইপ-ফিটিংসের বাজার ধরা সম্ভব নয়
ভোরের ডাক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:২৫ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১১:৩৩ পিএম
সংগৃহীত ছবি

মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং গ্রাহকের আস্থা অর্জন ছাড়া নির্মাণ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পাইপ ও ফিটিংসের বাজারে টেকসই অবস্থান তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, বাজারে প্রতিযোগিতা বাড়লেও গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহক ও ডিলারদের আস্থা ধরে রাখতে হবে।

রাজধানীর একটি হোটেলে সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংস লিমিটেডের ‘ডিলার কনফারেন্স-২০২৬’-এ বক্তারা এসব কথা বলেন। নতুন বছরের ব্যবসায়িক পরিকল্পনা, ডিলারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং দেশের সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে মানসম্পন্ন পণ্য সরবরাহের বিষয়ে সম্মেলনে আলোচনা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের অবকাঠামো ও নির্মাণ খাতের সম্প্রসারণের সঙ্গে পাইপ ও ফিটিংসের বাজারও দ্রুত বাড়ছে। এ বাজারে প্রতিযোগিতার পাশাপাশি ভোক্তাদের প্রত্যাশাও বেড়েছে। তাই প্রতিযোগিতামূলক দামে উন্নত মানের পণ্য সরবরাহের মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে হবে। এ ক্ষেত্রে ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংসের ডিএমডি শাহ আবরার ফাইয়াজ বলেন, ডিলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলে প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে যেতে চায়। মানসম্পন্ন পণ্য সরবরাহের পাশাপাশি ডিলারদের ব্যবসায়িক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, দেশের মানুষের কাছে সিলমুনের মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে ডিলারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। নতুন বছরে ব্যবসা সম্প্রসারণ ও বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, ইউনিভার্সাল গ্রুপের ডিএমডি জাওয়াদুল আলম চৌধুরী, সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংসের পরিচালক শানজানা ওরোরা এবং হেড অব সেলস মো. কামাল হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা, ডিলার ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংসের হেড অব সেলস মো. কামাল হোসেন বলেন, ডিলারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে আগামী দিনে বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, শুধু ব্যবসায়িক সম্প্রসারণ নয়, দেশের সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় সিলমুন। এ জন্য ডিলারদের সঙ্গে সমন্বয় করে বাজারের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিনব্যাপী এ সম্মেলনে ডিলারদের সঙ্গে মতবিনিময়, ব্যবসার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাজারে প্রতিযোগিতামূলক দামে মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং গ্রাহকের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: