সোনা-রুপার দামে ফের পতন, নতুন দাম ঘোষণা

অনলাইন ডেস্ক

বাণিজ্য

দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় বুধবার (২ সেপ্টেম্বর) সকাল

2026-09-02T10:59:02+00:00
2026-09-02T10:59:02+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য
সোনা-রুপার দামে ফের পতন, নতুন দাম ঘোষণা
অনলাইন ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম 
ফাইল ছবি
দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কম দামে সোনা ও রুপার গয়না বিক্রি হবে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এর আগে একই মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

বুধবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে মূল্য সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।

বাজুস বলছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনা ও রুপার দাম কমার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দরেই দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে সোনা ও রুপার গয়না বিক্রি করতে হবে।

সোনার নতুন দর

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী-

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা

শুধু সোনাই নয়, রুপার দামও কমানো হয়েছে।

রুপার নতুন মূল্য

নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৫ টাকা। একইভাবে ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম রাখা হয়েছে প্রতি ভরি ৩ হাজার ৯০ টাকা।

বাজুস জানিয়েছে, গয়না তৈরির ক্ষেত্রে নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। পাশাপাশি গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে বিক্রয়মূল্যের বাইরে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে গয়না কেনাবেচা বা পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের প্রচলিত নিয়ম অনুসরণ করতে হবে। নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকাই কার্যকর থাকবে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: