বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা

অনলাইন ডেস্ক

বাণিজ্য

বাজারে আবারও বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে

2026-09-02T15:47:32+00:00
2026-09-02T15:54:31+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা
অনলাইন ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৩:৫৪ পিএম
সংগৃহীত ছবি

বাজারে আবারও বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি, তেল আমদানিতে ব্যয় এবং দেশের অভ্যন্তরীণ বাজারের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন মূল্য কার্যকর হলে বোতলজাত সয়াবিন তেল কিনতে আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে ভোক্তাদের। এর আগে গত ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন ১৯৫ টাকা থেকে বাড়িয়ে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্টদের ভাষ্য, দেশের সয়াবিন তেলের চাহিদার বড় একটি অংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও এর কাঁচামালের দামের ওঠানামা দেশের আমদানি ব্যয়ে সরাসরি প্রভাব ফেলে। আমদানি ব্যয় বাড়লে স্থানীয় বাজারেও দামের সমন্বয় প্রয়োজন হয়।

চলতি দফায়ও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও আমদানি ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে কয়েক মাসের ব্যবধানে আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: