বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের আলোচনা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত

2026-06-25T19:51:36+00:00
2026-06-25T19:51:36+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের আলোচনা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৫১ পিএম 
সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অভিবাসন অপরাধ দমন এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

হাইকমিশনার সারাহ কুক জানান, আগামী ৭ ও ৮ জুলাই ২০২৬ লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে। সেখানে দুইটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং বৈঠকটি ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)-এর আওতায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি যুক্তরাজ্যের ‘ইউকে লেটার’ প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে বলেও তিনি জানান।

এ ছাড়া অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, ‘পুলিশ রেফারেল প্রোগ্রাম’, অবৈধভাবে পাচারকৃত অর্থ ও সম্পদ চিহ্নিতকরণ এবং তা পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মানবিক সহায়তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কৃতজ্ঞতা জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের এবং উপসচিব মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: