ভয়াবহ ট্যাকলের খেসারত, পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় কাতারের মাদিবো

ক্রীড়া ডেস্ক

খেলা

কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের গুরুতর চোটের ঘটনায় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন কাতারের ফুটবলার আসিম মাদিবো। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বিপজ্জনক

2026-06-25T15:41:21+00:00
2026-06-25T15:41:21+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
ভয়াবহ ট্যাকলের খেসারত, পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় কাতারের মাদিবো
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৪১ পিএম 
সংগৃহীত ছবি
কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের গুরুতর চোটের ঘটনায় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন কাতারের ফুটবলার আসিম মাদিবো। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বিপজ্জনক ট্যাকলের মাধ্যমে কোনেকে আহত করার দায়ে এই শাস্তি দিয়েছে ফিফা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই কোনেকে ফাউল করেন মাদিবো। ওই ট্যাকলে কানাডিয়ান মিডফিল্ডারের বাম পায়ে গুরুতর আঘাত লাগে। পরে চিকিৎসা পরীক্ষায় জানা যায়, তার বাম পায়ের টিবিয়া ও ফিবুলা—দুই হাড়ই ভেঙে গেছে। ফলে ২৪ বছর বয়সী এই ফুটবলারের টুর্নামেন্ট সেখানেই শেষ হয়ে যায়।

ঘটনার পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মাদিবোকে। মাঠে থাকতেই তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায়। ইতালিয়ান ক্লাব সাসুওলোর হয়ে খেলা কোনে ম্যাচ শেষে ভ্যাঙ্কুভারে অস্ত্রোপচার করান।

ঘটনাটি পর্যালোচনার পর ফিফার শৃঙ্খলা কমিটি গুরুতর ফাউলের দায়ে মাদিবোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে কাতারের ফুটবল ফেডারেশনের।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ঘটনার পর মাদিবো হাসপাতালে গিয়ে কোনের খোঁজখবর নেন। তার এই মানবিক আচরণ ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কাতার।


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  কানাডা  মিডফিল্ডার  ইসমাইল কোনে  নিষেধাজ্ঞা  কাতার  মাদিবো 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: