জাতীয়তাবাদী পেশাজীবী দল খিলগাঁও থানা শাখার নতুন কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন খিলগাঁও থানা শাখার নতুন কমিটি অনুমোদন করা

2026-06-24T18:17:53+00:00
2026-06-24T18:17:53+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজনীতি
জাতীয়তাবাদী পেশাজীবী দল খিলগাঁও থানা শাখার নতুন কমিটি অনুমোদন
প্রেস বিজ্ঞপ্তি
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:১৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন খিলগাঁও থানা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে জি. এম. জহিরুল ইসলামকে সভাপতি এবং মোঃ মুনীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান তুহিন স্বাক্ষরিত এ কমিটিতে সম্পাদকীয় পদে ১৬ জন এবং কার্যকরী সদস্য হিসেবে ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে খিলগাঁও থানার পেশাজীবীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং জাতীয়তাবাদী আদর্শ, পেশাগত দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করা এবং দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী, পেশাজীবী ও শুভানুধ্যায়ীদের নবগঠিত কমিটিকে সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রদানের আহ্বান জানানো হয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: