ট্রাক খাদে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার

2026-06-24T15:37:08+00:00
2026-06-24T15:37:08+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
ট্রাক খাদে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ৪
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মিলনবাজার এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক চম্পকনগর বাজারের দিকে আসছিল। পথে মিলন বাজার এলাকায় চলমান সড়ক নির্মাণকাজের একটি রোলারকে অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকচালক আবুল কালাম (৩৫), হেলপার জয়নাল (২২), শ্রমিক আমিনুল হক (২৫) ও শফিকুল ইসলাম (২২) আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: