গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যাদের দেখছেন কাকা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। এরই মধ্যে গোলদাতাদের প্রতিযোগিতা জমে উঠেছে বেশ। একের পর এক ম্যাচে গোল, জোড়া গোল

2026-06-22T21:28:10+00:00
2026-06-22T21:28:10+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যাদের দেখছেন কাকা
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:২৮ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। এরই মধ্যে গোলদাতাদের প্রতিযোগিতা জমে উঠেছে বেশ। একের পর এক ম্যাচে গোল, জোড়া গোল ও হ্যাটট্রিকে আলোচনায় উঠে আসছেন বিশ্বের সেরা ফরোয়ার্ডরা। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা কে হবেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।

এবার সেই বিতর্কে নিজের মতামত জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকা। তার বিশ্বাস, চলতি বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের সবচেয়ে বড় দাবিদার ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।

ইএসপিএন ইউকেকে দেওয়া এক সাক্ষাৎকারে কাকা বলেন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় দুই খেলোয়াড় হলেন এমবাপ্পে ও ভিনিসিয়ুস। সংক্ষিপ্ত মন্তব্যে তিনি বলেন, ‘অবশ্যই এমবাপ্পে, এরপর ভিনিসিয়ুস।’

বর্তমান ফুটবলে এই দুই ফরোয়ার্ডকে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে ধরা হয়। গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতায় তারা প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন।

চলতি আসরেও বেশ কয়েকজন তারকা ফুটবলার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। আর্জেন্টিনার লিওনেল মেসি ইতোমধ্যে হ্যাটট্রিক করেছেন। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইন ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেছেন। নিয়মিত গোল করে আলোচনায় রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ডও।

তবে কাকার মতে, বড় মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এমবাপ্পে অন্যদের তুলনায় কিছুটা এগিয়ে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় গোল করার বিশেষ ক্ষমতা তাকে অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে।

অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রও নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার গতি ও ড্রিবলিংয়ের পাশাপাশি ফিনিশিং এবং ম্যাচ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ফলে ব্রাজিলের আক্রমণভাগে তিনি এখন অন্যতম নির্ভরতার নাম।

টুর্নামেন্ট যত নকআউট পর্বের দিকে এগোবে, ততই জমে উঠবে গোল্ডেন বুটের লড়াই—এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: