নালা দখল করে অবৈধ দোকান নির্মাণ, ক্ষুব্ধ সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ফুটপাত ও পানি চলাচলের নালা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণের ঘটনায় ক্ষোভ

2026-06-22T17:17:04+00:00
2026-06-22T17:17:04+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
নালা দখল করে অবৈধ দোকান নির্মাণ, ক্ষুব্ধ সিডিএ চেয়ারম্যান
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:১৭ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ফুটপাত ও পানি চলাচলের নালা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার (২২ জুন) সকালে অক্সিজেন-কুয়াইশ সড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, সড়কের দুই পাশে অনেক দোকানের সামনে ফুটপাত দখল করে রাখা হয়েছে। কোথাও কোথাও নালার প্রবেশমুখ ময়লা-আবর্জনা ও অবৈধ স্থাপনা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বৃষ্টির পানি নালায় প্রবাহিত হতে না পেরে সড়কে জমে থাকে এবং দ্রুত সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, কিছু মানুষ অপকর্ম করবে, আর দায় নিতে হবে সিডিএকে। এসব নালা তো সিডিএর কেউ এসে বন্ধ করেনি। যেখানে রাস্তার পানি নালায় নামার কথা, সেখানে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অনেক জায়গায় সড়ককে নালার চেয়েও উঁচু করে ফেলা হয়েছে।

বেলায়েত হোসেন জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ, নালা উন্মুক্ত করা এবং পানি চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দোকানের সামনে অবৈধভাবে রাখা ভ্যানগাড়ি সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রকৌশলীরা যেভাবে রাস্তা ও নালার নকশা করেছেন, সেগুলো ঠিকভাবে বজায় না রাখলে পানি জমবেই। পরে অভিযোগ আসে সিডিএর বিরুদ্ধে। বাস্তবে আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করি।

স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দোকানের সামনে ময়লা-আবর্জনা, পলিথিন কিংবা অন্যান্য বর্জ্য ফেলে রাখা যাবে না। দোকানের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরই নিতে হবে।

এ সময় সিডিএ চেয়ারম্যান প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল এবং সচিব মাহবুবউল করিমকে দখল হয়ে যাওয়া নালার ঢালাই ভেঙে উদ্ধার, প্রয়োজনীয় স্থানে নতুন স্ল্যাব স্থাপন এবং পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে জরিমানা আরোপের নির্দেশ দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: