সিংড়ায় চায়না জাল জব্দ, একজনের কারাদণ্ড

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের সিংড়ায় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

2026-06-22T14:59:10+00:00
2026-06-22T14:59:10+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
সিংড়ায় চায়না জাল জব্দ, একজনের কারাদণ্ড
সিংড়া (নাটোর) সংবাদদাতা
সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৫৯ পিএম 
ছবি ভোরের ডাক
নাটোরের সিংড়ায় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে জাল ব্যবহার ও মজুদের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড এবং একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সিংড়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘন করে বাড়িতে চায়না দুয়ারি জাল মজুদ রাখা এবং এসব জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে শহিদুল ইসলাম (৩৫) ও একাক্বর (৩৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে শহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে একাক্বরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় জব্দ করা প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “চায়না দুয়ারি জাল বিলের ছোট-বড় সব ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। এটি চলনবিলের জীববৈচিত্র্যের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না; তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: