ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিফ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উপজেলার ২,১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) ধামরাই উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমানের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়, মাহমুদুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউজ্জামান ও সাইদুর রহমানসহ কৃষক-কৃষাণীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ২,১০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন প্রণোদনা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং কৃষকদের এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।